1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

মারা গেছেন ডা. সামিনা, লাইফ সাপোর্ট থেকে অপারেশনে গিয়েও কাজ দেয়নি

  • সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮৫ পঠিত

ফিজিও তহিদ রাসেল, চট্টগ্রামঃ

মৃত্যুর সাথে দুইদিন পাঞ্জা লড়ে শেষপর্যন্ত হেরে গেলেন ডা. সামিনা আকতার। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চমেক আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, ডা. সামিনা গত দুইদিন হাসপাতালের আইসিইউতে ছিলেন। তার মাথায় গুরুতর আঘাত লাগে। হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে যান তিনি।

ডা. সামিনা বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (ইউএসটিসি) আইসিইউ বিভাগের চিকিৎসক ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী। তিনি মেহেদীবাগে সপরিবারে থাকতেন। তার স্বামী মীর ওয়াজেদ আলীও চিকিৎসক। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে হোটেল রেডিসন ব্লুর সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন ডা. সামিনা। তিনি রিকশাযোগে লালখান বাজার থেকে কাজির দেউড়ি যাচ্ছিলেন। এসময় তাকে বহনকারী রিকশাটিকে পিছন থেকে একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। রিকশা থেকে ছিঁটকে পড়েন তিনি। দ্রুত গুরুতর আহত সামিনাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট