1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

প্রবাসীরা দেশে ও বিদেশে সবখানে অবহেলিত: পটিয়া প্রবাসী সমিতির সভায় বক্তারা

  • সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৫১৭ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার বর্তমান ও সাবেক প্রবাসীদের নিয়ে গঠিত পটিয়া প্রবাসী সমিতির সভা বুধবার শান্তিরহাট শাখা কার্য্যালয়ে জনাব মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জনাব দিদারুল আলমের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ আবু ছালেহ্।উক্ত সভায় প্রবাসী সমিতি কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আরিফ উদ্দিন বাবু, হাজী দিদার, এস এম জসিম, এহসানুল হক বাবু, হাজী জসিম উদ্দিন, মোহাম্মদ ইদ্রিচ প্রমুখ। সভায় বক্তারা বলেন প্রবাসীদের রেমিট্যন্স পাঠানোর কারণে দেশ অর্থনৈতি ভাবে সমৃদ্ধি লাভ করছে কিন্তু প্রবাসীদের অর্থনৈতিক সমৃদ্ধি আজও হয়নি। প্রবাসীরা যখন দেশে আসে তখন তাদের যথাযথ সম্মান দেওয়া হয়না। এয়ারপোর্ট থেকে শুরু করে সব খানে প্রবাসীদেরকে নাজেহাল হতে হয়। কোন প্রবাসী একেবারে দেশে চলে আসলে তার জন্য কোন ভাতা ব্যবস্থা নেই।প্রবাসীরা বিদেশে কষ্ট করে অর্থ উপার্জন করে কিন্তু তাদের সঠিক পারিশ্রমিক দেওয়া হয়না তবুও তারা মুখ বুঝে সহ্য করে আবার তাঁরা যখন দেশে আসে তখন তাদেরকে প্রবাসী বলে আড় চোখে দেখা হয় । তাদের কাছ থেকে যতক্ষণ টাকা ও সুবিধা ভোগ করতে পারে ততক্ষণ তাদের পাশে থাকে । প্রবাসীরা দেশে ও বিদেশে সবখানে অবহেলিত। প্রবাসীদের অর্থনৈতিক উন্নয়ন মুলক কাজের জন্য পটিয়া প্রবাসী সমিতির আত্মপ্রকাশ। সভা শেষে লায়ন মোহাম্মদ আবু ছালেহ্ কে সভাপতি, মোহাম্মদ নাছির উদ্দিনকে সহ সভাপতি, আরিফ উদ্দিন বাবুকে সাধারণ সম্পাদক, এস এম জসিমকে সহ সাধারণ সম্পাদক, দিদারুল ইসলামকে অর্থ সম্পাদক, হাজী দিদারকে সহ অর্থ সম্পাদক, এহসানুল হক বাবু কে দপ্তর সম্পাদক, জামাল উদ্দিন বাদশাকে সহ দপ্তর সম্পাদক, হাজী জসিম উদ্দিনকে প্রচার সম্পাদক, আবদুল মতিনকে সহ প্রচার সম্পাদক এবং মোহাম্মদ ইসকান্দর, মনজুর আলম, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ নুরুল আজাদকে সদস্য করে ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। আগামীতে সকল প্রবাসী মিলে উক্ত সংগঠনকে সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট