1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় পুরস্কার প্রাপ্ত কৃষক সোহাফ উদ্দিন আর নেই পটিয়ায় বসতঘরে স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪ হাজার টাকা চুরির অভিযোগ পটিয়ায় গৃহবধূর মৃত্যুতে শাশুড়ি কারাগারে, দাফন সম্পন্ন চট্টল তত্ত্ববিদ ও ইতিহাসবিদ লেখক ও গবেষক মরহুম আব্দুল হক চৌধুরীর ৩২তম মৃত্যু বার্ষিকী বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা আজ, বিহারে বিহারে নানা আয়োজন পটিয়ায় আবদুছ ছালাম  সওদাগরের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ভারতে সংবর্ধিত পটিয়ার মেয়ে বৃষ্টি দে মাধবপুরে লাখো শ্রোতার সমাগম, হাইলাকান্দিতে পেলেন বিশেষ সম্মাননা ফটিকছড়ির প্রথম স্টেডিয়াম বা ক্রীড়া কমপ্লেক্স ভূজপুরে হবে: সরোয়ার আলমগীর এমপি প্রবারণায় আত্মশুদ্ধির শিক্ষা ও কঠিন চীবরের দানমহিমা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ইসলামের সোনালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কানাডা ও আমেরিকায় ইসলামি স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার

রাশিয়ার হামলায় গুঁড়িয়ে গেল ইউক্রেনের বিমানবন্দর

  • সময় রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১২৭৫ পঠিত

ফিজিও তহিদ রাসেলঃ

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ভিন্নিতসিয়া বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, ভিন্নিতসিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার কথা আমাকে জানানো হয়েছে। সেখানে আটটি রকেট আঘাত হেনেছে….বিমানবন্দরটি পুরোপুরি গুঁড়িয়ে গেছে।
রোববার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রুশ বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। জেলেনস্কির দাবি রুশ বাহিনী কৃষ্ণ সাগর তীরবর্তী ঐতিহাসিক বন্দরনগরী ওডেসায় বোমা ফেলার পরিকল্পনা করেছে।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ানরা সবসময় ওডেসায় এসেছে। তারা সবসময় ওডেসার সুবিধা নিয়েছে। আর এখন? ওডেসার বিরুদ্ধে বোমা? ওডেসার বিরুদ্ধে কামান? ওডেসার বিরুদ্ধে মিসাইল? এটা হবে যুদ্ধাপরাধের শামিল। ঐতিহাসিক অপরাধের শামিল।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিশেষ অভিযান শুরর পর রুশ বাহিনী খেরসন কিংবা মারিউপলে হামলা চালানেও এর হাত থেকে অনেকাংশেই রেহাই পেয়েছে ওডেসা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট