1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র মাহে রমাদানের তাৎপর্য ও মুমিনের করণীয় -মোঃ হোসাইন জাকের ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাঘঘোনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ সীতাকুণ্ডে এক চল্লিশ মাদ্রাসা ও এতিম খানায় খেজুর বিতরণ বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত

ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও গোল্ডেন সিটি লিও ক্লাবের যৌথ সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

  • সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪২৬ পঠিত

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলা চট্টগ্রাম ৩১৫-বি ৪ এর অন্যতম লায়ন্স ক্লাব চিটাগং ডায়নামিক সিটি ও গোল্ডেন সিটি লিও ক্লাবের যৌথ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।২৭ মার্চ রবিবার সন্ধ্যায় বন্দর নগরী চট্টগ্রাম আগ্রাবাদের একটি অভিজাত রেস্টুরেন্টে লায়ন্স ক্লাব সভাপতি লায়ন মঞ্জুর আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি এডভোকেট নুরুদ্দীন আরিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে লায়ন্স সেবাবর্ষ ২০২২-২০২৩ এর লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের নব গঠিত কমিটিতে লায়ন সাইফুর রহমান মাসুদ এমজেএফ কে প্রেসিডেন্ট,ভাইস প্রেসিডেন্ট হিসেবে লায়ন সৈয়দ আব্দুল মতিন , লায়ন জাহাঙ্গীর আলম , লায়ন অ্যাডভোকেট নুরুদ্দীন আরিফ চৌধুরী,সেক্রেটারি হিসেবে লায়ন বিপুল কুমার বল এবং লায়ন ইয়াছমিন কবিরকে ট্রেজারার হিসেবে নির্বাচিত করা হয়। উল্লেখ্য,লায়ন্স সেবাবর্ষ ২০২২-২৩ইং এ কার্যকরী কমিটির বিভিন্ন পদে দায়িত্ব প্রাপ্ত সদস্য নিয়ে উক্ত সেবাবর্ষ পরিচালিত হবে।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন নব নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন সাইফুর রহমান মাসুদ এমজেএফ,নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে অন্যান্যের মধ্যে জেলার রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মোহাম্মদ শওকত আলী চৌধুরী এমজেএফ, জেলা গর্ভনর উপদেষ্টা লায়ন মামুনুর রশীদ মামুন, রিজিয়ন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, লায়ন কবিরুল ইসলাম,লায়ন আব্দুল মান্নান ভূইয়া, ক্লাব সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট নুরউদ্দীন আরিফ চৌধুরী ,লায়ন সৈয়দ আব্দুল মতিন,লায়ন মোহাম্মদ আবু তাহের, লায়ন বিপুল কুমার বল বক্তব্য প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট