1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম’এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৫৮৫ পঠিত

চট্টগ্রামে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম’এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৯ এপ্রিল ২০২২ ইং চট্টগ্রাম বনানী রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শফিকুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বর্তমান ছাত্র সমাজকে সকল ধরনের অশ্লীলতা ও মাদক মুক্ত করতে চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের কাজ গুলোকে আরও গতিশীল করতে হবে। এ সময় মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে, দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফোরামের মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র ফোরামের সাংগঠনিক সম্পাদক জাহেদ উল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম,সিফাত মোঃ আরমান,কমার্স কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুরাদ,মিজানুর রহমান,বাকলিয়া সরকারি কলেজের আহবায়ক মোঃআলী মূছা,যুগ্ম আহবায়ক মোঃশহিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি আরিফুল ইসলাম,সদস্য কেফায়েত উল্লাহ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট