1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

পশ্চিম বাকলিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের ইফতার মাহফিল ও আলোচনা সভা

  • সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৪৩৬ পঠিত

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছেন পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ। গতকাল ২০ রমজান নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তার পোল বড় কবরস্থান এলাকায় ওয়ার্ড আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানির বাস ভবনে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলী নেওয়াজ, আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক মোঃ সোলাইমান হোসেন রাজু, চকবাজার থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মোঃ মুছা, মুক্তিযোদ্ধা মোঃ আজিজ। ইফতার মাহফিল ও আলোচনা সভায় ওয়ার্ড আহবায়ক ইউনুস বলেন, “মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে”। ইফতার ও দোয়া মাহফিলে আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় ওয়ার্ড আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানি ওয়ার্ড, ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ সহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে ইফতার মাহফিলে মোনাজাতে অংশ নেন। এসময় আরও উপস্থিত ছিলেন, চকবাজার থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সুজাদৌলা বাবুল, মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আবদুল জব্বার খন্দকার,মোস্তফা নাজিম পাশা, টুটুল ভট্টাচার্য, শফিউল বশর, রাশেদ কিবরিয়া, মোক্তার হোসেন লিটন, ফরিদুল আলম, খায়রুল বশর বাসেক,আবু সায়িদ মিন্টু, আনিস উদ্দিন পিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ মহসিন, মোঃ ইকবাল হোসেন, সাগর আলী,মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাহেদুল ইসলাম সাহেদ, ১নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন, ২নং ইউনিটের সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া ও ৩নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর রানা, যুবলীগ নেতা আমজাদ হোসেন, মোঃ খোকন, চকবাজার থানা ছাত্রলীগের সহসভাপতি মোঃ জসিম উদ্দিন, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ সায়েমসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা কর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট