1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মহামুনি তরুণ সংঘের ২০২৬-২৭ কার্যকরী পরিষদের অভিষেক সম্পন্ন চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস ব্রিকসের উত্থান, বিশ্বব্যবস্থার পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নতুন কর্মসূচি ঘোষনা পটিয়ায় মানবতার বন্ধনের সভা অনুষ্ঠিত মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচ্ছন্নতা অভিযান। ফটিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ভূজপুর আস্সুফ্ফাহ মাদ্রাসার সাফল্য ডেঙ্গু-হামের বিস্তার: জনস্বাস্থ্য সংকটে রাষ্ট্রের প্রস্তুতি ও জনগণের ভূমিকা মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন

নূরানী পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যােগে “মাদক, কিশোর গ্যাং ও অসামাজিক কার্যকলাপ ” বিরােধী সমাবেশ অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৫৩৪ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

১ জুলাই ২০২২ ইং রোজ শুক্রবার রাত ৯ ঘটিকার সময় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ “নূরানী পাড়া সমাজ কল্যাণ পরিষদের ” উদ্যােগে “মাদক, কিশোর গ্যাং ও অসামাজিক কার্যকলাপ ” বিরােধী সমাবেশ অনুষ্ঠিত হয়। নূরানী পাড়া সমাজ কল্যাণ পরিষদের সচিব ইরফানুল হকের সঞ্চালনায় ও সভাপতি মোঃ ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার উপ পরিদর্শক মোঃ আলমগীর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন, নূরানী পাড়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক -আলহাজ্ব মোশারফ হোসেন, শিকলবাহা নূরানী পাড়া মডেল মাদরাসা পরিচালনা পরিষদের সচিব মুহাম্মাদ শাহাদাৎ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য ও শিকলবাহা নূরানী পাড়া মডেল মাদরাসার সভাপতি আবু তালেব মেম্বার। বক্তারা বলেন- অত্র এলাকায় ইদানীং ছাত্র, কিশোর বয়সের ছেলেদের গাঁজা, মদ, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং বৃদ্ধি পায়।যার ফলে সমাজের শান্তি -শৃঙ্খলা নষ্ট হচ্ছে। যা থেকে উত্তরনে প্রশাসনকে অভিবাবক ও সমাজের সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়। রাতে অভিযান চালিয়ে ৭ জনকে গাজা বিক্রি ও সেবনের দায়ে আটক করে প্রাথমিক শাস্তি ও মুচলেকা নিয়ে অভিবাকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট