1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল চাউলের কার্ডের কথা বলে বোয়ালখালীতে ৬০ বছরের বৃদ্ধার স্বর্ণালংকার লুট নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ভূমি জরিপ উন্নয়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত স্মরণসভা: ঐক্য, ইতিহাস ও সমাজ পরিবর্তনের প্রত্যাশা -সৈয়দ মিয়া হাসান হারিয়ে গেছে গ্রামীণ ঐতিহ্য: পালকিতে বরের আগমনের সেই উৎসবমুখর দিনগুলো -আলমগীর আলম। পাঁচ গুণ বড় হবে চট্টগ্রাম মহানগরী

বিদ‍্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দুর্নীতিবাজদেরকেও আইনের আওতায় আনতে হবে – মুহাম্মদ আলী

  • সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৪০২ পঠিত

বিদ‍্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দুর্নীতিবাজদেরকেও আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করছেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।

২৪ (জুলাই) রোজ রবিবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ আলী বলেন, বিশ্বে করোনা ভাইরাসের মতো একটি মহামারি যেভাবে সারা বিশ্বকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে গেছে তার সেই রেশ কাটতে না কাটতে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ কে কেন্দ্র করে সারা বিশ্বে বিরূপ প্রভাব পড়েছে অর্থনৈতির উপর। এই যুদ্ধের জন্য বিভিন্ন দেশের সাথে আমদানি – রপ্তানির উপরও চলছে নিষেধাজ্ঞা। ফলে নিত‍্যপ্রয়োজনীয় সকল জিনিস পত্রের দাম হুহু করে বেড়ে গেছে। জ্বালানি সংকটের কারণে বিদ‍্যুতেরও সংকট দেখা দিয়েছে। এই অবস্থা কাটিয়ে উঠার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাংলাদেশও বিদ‍্যুৎ লোডশেডিং করে সাশ্রয় করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, এইভাবে লোডশেডিং করে শুধু বিদ‍্যুৎ সাশ্রয়ী করলে হবে না তার পাশাপাশি দেশের বড় বড় রাগব বোয়াল দুর্নীতিবাজদেরকেও আইনের আওতায় আনতে হবে।
হয়তো এভাবে লোডশেডিং করে কিছু বিদ‍্যুৎ সাশ্রয়ী হবে কিন্তু এর চেয়ে বড় বিষয় হলো দেশ থেকে দুর্নীতি নির্মূল করা। কারণ দেশের বিভিন্ন খাতে দুর্নীতি ছেয়ে গেছে, এখনি যদি এই দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহণ করা না যায় তবে আগামীতে দেশের অবস্থা খুবই ভয়াবহ হবে বলে আশংকা করছেন তিনি।
তিনি আরও বলেন, গত কয়েক মাস আগে যেভাবে সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে চিরনী অভিযান পরিচালনা করেছিলো তার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানানোর পাশাপাশি সেই অভিযান চালু করে দেশ থেকে দুর্নীতিবাজদের কে চিহ্নিত করে কঠিন শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট