1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সাংবাদিক সংস্থা (জে,এস,এস,) চট্টগ্রাম মহানগরীর প্রথম সভা অনুষ্ঠিত বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন। নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি খণ্ডিত মরদেহ চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন

বাংলাদেশী তরুণ প্রেমের টানে ইন্দোনেশিয়ায় ‎

  • সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৫০৩ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ইন্দোনেশিয়ার মুসলিম তরুণী সূচি মারলিনীর প্রেমের টানে এখন ইন্দোনেশিয়ার পাংকালান বারুতে অবস্থান করছে বাংলাদেশের তরুণ আবদুর রহমান বেলাল। এটি সুমাত্রা দ্বিপের কাছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্রে বন্ধুত্ব হয় দু’জনের। বিষয়টি উভয় পরিবার জানলে তাঁদের ইচ্ছের প্রতি সম্মতি দেয়া হয়। গত ২ সপ্তাহ থেকে বাংলাদেশী বেলাল ইন্দোনেশিয়ায় অবস্থান করলেও বাংলাদেশ দূতাবাস থেকে ছাড়পত্রের অভাবে বিয়ের রেজিষ্ট্রেশন সম্পন্ন হতে দেরী হচ্ছে।

বাংলাদেশ থেকে একাধিকবার দূতাবাসে যোগাযোগ করা হলেও তারা সদুত্তোর দিচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, লোকবলের অভাবে ভিডিও কলে ইন্টারভিউ করে সার্টিফিকেট ইস্যু করতে দেরী হচ্ছে। ১৮ জুন জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা হাবিবুর রহমান ২১ জুন সম্ভাব্য ভিডিও কলের সিডিউল দেন, পরে লোকবলের অভাবে সেটিও সম্ভব হচ্ছে না জানান। ইন্দোনেশিয়া থেকে ফোন করে বেলাল জানায়, আমি সূচির বাড়িতে অবস্থান করছি। দূতাবাস থেকে সার্টিফিকেট ইস্যুতে দেরী হওয়ায় খুব বিব্রতকর অবস্থায় আছি। এভাবে মেয়ের বাড়িতে অপেক্ষা করা লজ্জার।

আজ দূতাবাস থেকে কর্মকর্তা হাবিব জানান, লোকবল সমস্যার এখনো সমাধান হয়নি। তবু আমি বুধবার নিয়ম অনুযায়ী ভিডিও কল দিয়ে যাছাই করে নিব এবং একই দিন সার্টিফিকেট পেয়ে যাবে।

বেলাল ও সূচি সবার কাছে দোয়া চেয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট