1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল

  • সময় বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১০৯৭ পঠিত

আব্দুল সাত্তার:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কেন্দ্রিয়ভাবে গতকাল থেকে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে নগরীর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অধ্যাক মোহাম্মদ ইসমাইল। সে সময় তিনি বলেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদূর্ভাব বেড়ে যায়। কারণ এডিস মশা জন্ম হয় বর্ষার স্বচ্ছ পানিতে। তাই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোথাও যাতে স্বচ্ছ পানি জমে না থাকে। যেমন ডাবের খোঁসা, টায়ার, বালতি, ফুলের টবসহ যেসকল পাত্রে পানি জমে থাকে তা দ্রুত অপসারণ করা। তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি আপনাদেরও ঘর-বাড়ির আশপাশ ও আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেতন হতে হবে। তবেই আমারা ডেঙ্গুর হাত থেকে রেহাই পাবো। কাউন্সিলর এলাকাবাসীর সচেতনতার জন্য স্থানীয় জনসাধারণ ও স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নুরুজ্জামান সান্টু, মোঃ শাহনেওয়াজ, নোয়াব আলী মিয়া, মনোতোষ বড়ুয়া, মোঃ ফরিদ প্রমুখ ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট