1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

উগ্রবাদ প্রতিহতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরেণ নাগরিক প্রশিক্ষণ

  • সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৪৬৮ পঠিত

দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিস প্রকল্পের আওতায় ”উগ্রবাদ প্রতিহতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণে নাগরিক প্রশিক্ষণ” চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড হল রুমে আয়োজন করা হয়। ২৮ জুলাই ২০২২ এ আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণে চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের মোট ২৭ জন (নারী-১জন, পুরুষ-২৬ জন) বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে কমিউনিটি পুলিশিং কি, এর ধারণা, উদ্ভব, বিকাশ, আইন, কৌশল, গুরুত্ব এবং কাজ এছাড়াও বিরোধ নিষ্পত্তি, উগ্রবাদ ও সহিংস উগ্রবাদের ধারণা, কারন, উগ্রবাদ প্রতিহত করনে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা এবং উগ্রবাদ প্রতিহত করনে পুলিশের বর্তমান কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব নাছরীন আক্তার। তিনি বলেন উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ফোরাম এবং জনসাধারণের সমন্বিত প্রচেষ্ঠা প্রয়োজন। সকলের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে উগ্রবাদ প্রতিহত করা সম্ভব।
প্রশিক্ষণে উপস্থিত চন্দনাইশ থানার সাব-ইন্সপেক্টর নিমাই চন্দ্র পাল বলেন স্থানীয় ভাবে সামাজিক সমস্যা সমাধানে কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রম কার্যকর এবং ইতিবাচক ভূমিকা পালন করছে। যে কোন ধরনের অপরাধ সংগঠিত হওয়ার খবর পেলে তা তাৎক্ষিনিক থানায় অবহিত করার আহবান জানান।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ নাসির উদ্দিন, এবং প্রশিক্ষণ ও বাস্তবায়ন কর্মকর্তা শবনম মোস্তারী। উক্ত প্রশিক্ষনে সার্বিক সহযোগীতা করেন- দি এশিয়া ফাউন্ডেশনের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার উপজেলা সমন্বয়কারী মোঃ আল আমিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট