1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা কল্যাণ পরিষদের উদ্যোগে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সুধী সম্মেলন অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৪৪০ পঠিত

চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা কল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় হাফেজ মাওলানা মুহাম্মদ আলম’র সভাপতিত্বে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সুধী সম্মেলন আজ ২৪ আগস্ট (বুধবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে দুপুরে অনুষ্ঠিত হয়। উক্ত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আবু নোমান। প্রধান মেহমানের বক্তব্য রাখেন ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবিক পুলিশ শওকত হোসেন পিপিএম, হাফেজ মাওলানা আনোয়ারুল হক আজহারীসহ শীর্ষস্থানীয় আলেম ওলামা , রাজনীতিবিদ ও সমাজ সেবকগণ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ ক্বারী মোহাম্মদ শাহজাহান, মাওলানা কবির , হাফেজ মাসুদ, মুসাইদাহ ফাউন্ডেশন চেয়ারম্যান আবু হাসান, এস এম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস ছবুর, মুহাম্মদ নুরচ্ছাফা, অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, হাফেজ মাওলানা মিনহাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুরআন তেলাওয়াত, আলোচনা সভা, দোয়া ও আপ্যায়ন পর্ব শেষে বিজয়ী হাফেজদের পুরস্কৃত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট