1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ার দক্ষিণ ঘাটায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল ছাত্র-যুব সমাজ। সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ।

সাম্প্রদায়িকতাকে দূরে ঠেলে দিয়ে একসাথে কাজ করতে হবে – ব্যারিস্টার এস এম কফিল উদ্দিন।

  • সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩৮২ পঠিত

মোহাম্মদ জুবাইরঃ

মানুষের পরিচয় তার হৃদয়ের বিশালতায়, মস্তিষ্কের উর্বরতায়। মানুষ মানুষ হিসেবে পরিচিতি পাক , কোন ধর্ম বর্ম কিংবা লিঙ্গের ভিত্তিতে যেন কেউ পরিচিত না পায়। বাংলাদেশকে তাই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইলে অবশ্যই সবাইকে একসাথে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, সাম্প্রদায়িকতাকে দূরে ঠেলে দিয়ে একসাথে কাজ করতে হবে, তাহলেই বাংলাদেশ সত্যিকার অর্থেই একদিন সোনার বাংলায় পরিণত হবে।

“ধর্ম যার যার রাষ্ট্র সবার”মাননীয় প্রধানমন্ত্রী মনে প্রানে এ কথাটি বিশ্বাস করেন, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমাদের সব মা বোন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছিল বলেই আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করতে পেরেছিলাম। পরবর্তীতে বাংলাদেশের সংবিধানে রচনা করা হয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হল এমন একটি রাষ্ট্র, যেখানে যে যার ধর্ম স্বাধীনভাবে নির্বিঘ্নে পালন করবে।

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বন্দর নগরীর ৮ নং আসনের কয়েকটি পূজা মন্ডপ ঘুরে সকলের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্যের সময় অত্র আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ব্যারিস্টার এস এম কফিল উদ্দিন আরো বলেন, যারা ধর্মের নামে মসজিদ,মন্দির গীর্জায় সাম্প্রদায়িক হামলা করে তারা সমাজের শত্রু,দেশের শত্রু, ধর্মের শত্রু। যারা এই ধরণের হামলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে তাদের জায়গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশে হবে না।বিএনপি-জামাত চক্র দেশকে অস্থিতিশীল করার জন্য বারবার সাম্প্রদায়িক হামলা চালিয়েছে হিন্দুদের বাড়ী ঘরে,মন্দিরে ভাংচুর চালিয়েছে।তাদের প্রতি সাবধান করে বলতে চাই যদি কোন প্রকার সাম্প্রদায়িক হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয় তবে সকল শ্রেণী পেশার মানুষদের সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
এসময় আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে প্রতিটি পাড়া মহল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি গঠন করার মাধ্যমে প্রতিটি পূজা মন্ডপে প্রশাসনের পাশাপাশি স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হতে আহ্বান জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট