1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বান্দরবান জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’বিষয়ক সেমিনার চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ অতিরিক্ত বৃষ্টিতে রিয়াজুদ্দিন বাজারের বেহাল অবস্থা জলাবদ্ধতায়! চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল-কাদেরী (মুজিআ) – সোহেল মো. ফখরুদ-দীন পিতার বিচারে ভুল হলে সন্তান কখনো সুনাগরিকে পরিণত হতে পারে না: মীর্জা মো: নাসির উদ্দিন চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক বুড়িঘাট ইয়ুথ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান বাঘাইছড়িতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

গাউসে পাকের শিক্ষা পাঁচ ওয়াক্ত নামায যথাসময়ে আদায় করা- ফাতেহা-ই ইয়াজদাহুম মাহফিলে বক্তারা

  • সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৭৫৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

গাউসিয়া কমিটি বাংলাদেশ শীতলঝর্ণা আবাসিক ইউনিট এর ব্যবস্থাপনায় আজ জুমাবার ২৫-১১-২০২২ ইং শীতলঝর্ণাস্থ ইমাম বুখারী রহঃ জামে মসজিদে পীরানে পীর দস্তগীর মাহবুবে সোবহানী,হযরত শায়খ সুলতান মীর মহিউদ্দিদ সৈয়্যদ আব্দুল কাদের জিলানী (রাঃ) ফাতেহা- ই ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশ্শান মিলাদ ও দাওয়াতে খায়ের মাহফিল সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বাদে মাগরিব হতে খতমে গাউসিয়া শরীফ, বাদ এশা গাউসে পাকের জীবনীর ওপর বয়ান-তকরির, মিলাদ-কিয়াম, তাবরুক বিতরণ ও দোয়া মুনাজাত অনুষ্টিত হয়।
এতে নাতে রাসূল পরিবেশনন করেন শায়ের মাওলানা আব্দুর রহমান কাদেরী, খতমে গাউসিয়া শরিফ পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান কাদেরী। তকরির পেশ করেন ফকিরচিল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুনির উদ্দিন আলকাদেরী।
বক্তারা বলেন- গাউসে পাকের শিক্ষা পাঁচ ওয়াক্ত নামায যথাসময়ে আদায় করা। সৎ পথে চলা ও সুন্দর আদর্শ ধারণ করে চরিত্র সুন্দর করা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা।

এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি শীতলঝর্ণা ইউনিট এর সহ-সভাপতি জনাব সেলিম, সভাপতি মোহাম্মদ শাহ মুহাম্মদ এরফান , সেক্রেটারি মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন , সাংগঠনিক সম্পাদক সৈয়্যদ গোলাম মোস্তফা , অর্থ সম্পাদক মুহাম্মদ ওয়াসিম নুর, মাওলানা মাসউদুল করিম- দাওয়াতে খায়র সম্পাদক, দপ্তর সম্পাদক খান বাহাদুর বাবলু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইমতিয়াজ চৌধুরী, দপ্তর সম্পাদক হাফেয ইকবাল হোসাইন রবি, জাকির ও ইমরান প্রমুখ ।

মিলাদ-কিয়াম দোয়া -মুনাজাত শেষে মুসল্লীগণ তাবারুক গ্রহন করেন এবং পরিশেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক, হযরত আল্লামা হাফেয সৈয়্যদ আজিজুর রহমান আল-কাদেরী (মু,জি,আ)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট