1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের উদ‍্যোগে বিজয়ের বইমেলা ২০২২ উদ্বোধন।

  • সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৬০ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের উদ‍্যোগে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ‍্যালারি ভবনে শুরু হয়েছে বিজয়ের বইমেলা ২০২২। বইমেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ডঃ অনুপম সেন। তাঁর মূল‍্যবান বক্তব্যে তিনি বইয়ের গুরুত্ব এবং যুগে যুগে লেখকদের প্রতি প্রশাসন ও জনগণের বিরোধীতা সম্পর্কে জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক অধ‍্যাপক ডঃ মহীবুল আজিজ। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিজয়ের বইমেলা ২০২২ এর আয়োজন স্বল্প পরিসরে হলেও বেশ কয়েকটি স্টল এতে অংশগ্রহণ করেছে। শিশু – কিশোরদের উপযোগী নানা ধরনের বইয়ের পাশাপাশি গল্প, কবিতা, প্রবন্ধ, অনুবাদ ও গবেষণামূলক গ্রন্থের সম্ভার রয়েছে বিভিন্ন স্টলে। মেলা চলাকালীন সময়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অন‍্যান‍্য অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এই বইমেলা ২৩ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত চলবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট