1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রবীণ আলেম মাওলানা এজহার সাহেব আর নেই মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন আইফোনের লোভেই খুন কুবি শিক্ষকের একমাত্র ছেলে! লালমাই পাহাড়ে মিলল রক্তাক্ত মরদেহ, সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক আটক। মহামুনি তরুণ সংঘের ২০২৬-২৭ কার্যকরী পরিষদের অভিষেক সম্পন্ন চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস ব্রিকসের উত্থান, বিশ্বব্যবস্থার পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নতুন কর্মসূচি ঘোষনা পটিয়ায় মানবতার বন্ধনের সভা অনুষ্ঠিত মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সবজি ডোনেট বক্স প্রজেক্ট -১ উদ্বোধন

  • সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৬৭৮ পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রাম বন্দরনগরীর ইপিজেড সংলগ্ন ৩৮ নং ওয়ার্ড কলসি দিঘির পাড়স্থ কাঁচাবাজারে সমাজের অসহায় গরীব মানুষের কল‍্যাণে সবজি ডোনেট বক্স নামক একটি ব‍্যতিক্রমী এবং মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উক্ত এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।
এই সময় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের বৃহৎ সামাজিক সংগঠন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সমাজের অসহায়, নির্যাতিত, নিপিড়ীত ও সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সমাজের অসহায় মানুষের কল‍্যাণে সবজি ডোনেট বক্স নামক একটি প্রজেক্টের উদ্বোধন করছি। যার উদ্দেশ্যে হলো সমাজে কোন মানুষ যাতে অভুক্ত না থাকে। সবাই যেনো সমান ভাবে খেয়ে জীবন যাপন করতে পারে। তিনি আরও বলেন,পবিত্র রমজান মাস হলো সিয়াম সাধনার মাস। তাই আসুন সমাজের অসহায় মানুষের প্রতি সাহায্যর হাত বাড়িয়ে দেই।
এই সময় উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, অর্থ সচিব মোঃ হাফিজুর রহমান, পরিচালক সামসুন নাহার সামু প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট