1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্যাদুর্গতদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ঘোষণা দিলেন ডা. এমদাদুল হাসান বোয়ালখালীতে দুইশতাধিক দুর্গত পরিবারে ত্রাণ দিলেন প্রবাসীরা ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নগরীর কোতোয়ালী থানার ওসিকে এএসআইয়ের ধাক্কার ঘটনায় সত্যতা মিলেছে।

  • সময় শনিবার, ৬ মে, ২০২৩
  • ৭০০ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে কনুই দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখার (সিটি-এসবি) উপ সহকারী পরিদর্শক (এএসআই) সন্তু শীলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দিন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এর কাছে এ প্রতিবেদন জমা দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে ওসির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গত বুধবার সিএমপি কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রতিবেদনটি সিএমপির বিশেষ শাখার উপ-কমিশনারের (ডিসি-সিটিএসবি) কাছে পাঠানো হয়েছে। নগর বিশেষ শাখার উপ-কমিশনার ডা. মো. মনজুর মোর্শেদ জানান, কোতোয়ালী থানার ওসির অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্ব শেষ,গত ১৯ এপ্রিল নগরের পাথরঘাটা এলাকায় ঈদসামগ্রী বিতরণ করতে যান শিক্ষা উপমন্ত্রী। এ সময় তাঁকে প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছিলেন ওসি জাহিদুল কবির। হঠাৎ পেছন থেকে এসে ওসিকে কনুই দিয়ে ধাক্কা দেন এএসআই সন্তু। এনিয়ে সন্তু ও ওসি জাহিদুল তর্কে জড়ালে তাদের রুমের ভেতরে নিয়ে যান শিক্ষা উপমন্ত্রী। এই ঘটনায় ওসি কোতোয়ালী থানায় জিডি করেন এবং সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। ২৫ এপ্রিল সিএমপি সদর দফতরের আদেশে সন্তু শীলকে সিএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সর্বশেষ গত ২ মে তাকে খুলনা রেঞ্জে বদলি করা হয়। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (পারসোনাল ম্যানেজমেন্ট-২) মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা আদেশে তাকে ৬ মে’র মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ইউনিট ছাড়তে বলা হয়। ওই আদেশে আরও বলা হয়, ৬ মে’র মধ্যে সিএমপি না ছাড়লে ৭ মে থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন মর্মে গণ্য হবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট