1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেবা, সুনাগরিকত্ব ও ভ্রাতৃত্বের ৯৫ বছর: এপেক্সের মানবিক যাত্রা -সৈয়দ মিয়া হাসান বাঘাইছড়িতে এতিম ও হাফেজদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ হলো খাদ্যসামগ্রী Pnews Online television chanel এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল সম্পন্ন। অপরাধ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুরে প্রশাসনের কড়া অভিযান, নজরদারিতে আকাশপথও আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা “আধুনিক সংবাদ”-এর দ্বিতীয় বর্ষ উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : এডব্লিউসিআরএফ মহাসচিব মোহাম্মদ আলী বৃহত্তর নোয়াখালী সমিতি চট্টগ্রামে ইফতার মহফিল সম্পন্ন। দক্ষিন চট্টগ্রামে মোটরসাইকেলে তেল নিতে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালকরা। পটিয়ায় ঈদ কেনাকাটায় মানুষের উপচে পড়া ভিড়।

চট্টগ্রামে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন।

  • সময় বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬১০ পঠিত

পলাশ সেন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

সারাদেশে বয়ে যাওয়া তাপপ্রবাহ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। তার ওপর চট্টগ্রামে ঘন ঘন লোডশেডিং সেই দুর্ভোগ দ্বিগুণ করেছে। অসহ্য গরমের মধ্যে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সেইসঙ্গে চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ায় ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদনও। এদিকে অসহনীয় গরমের মধ্যে লোডশেডিং বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে নগরের সবখানে। নগরীর আন্দরকিল্লা, বাকলিয়া, হালিশহর, বহদ্দারহাট, অক্সিজেন, আগ্রাবাদ, চকবাজার, ব্যাটারির গলি, আসকার দীঘির পাড়, শুলকবহর, পাঁচলাইশ, মুরাদপুর ও বিবিরহাট এলাকাসহ বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। তার মধ্যেই সারা দেশে চলছে এসএসসি পরীক্ষার। ঘন ঘন লোডশেডিং প্রভাব পড়েছে শিক্ষার্থীদের উপরও। চট্টগ্রামের রেজুউদ্দিন বাজার মোবাইল ফোনের ব্যাবসায়ী মোঃ সবুজ বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার অতিরিক্ত গরম পড়ছে। চট্টগ্রামে ৩৭ ডিগ্রি সেলসিয়াস গরম পড়লেও জনসমাগমের মার্কেট হওয়ায় আমরা অনুভব করছি ৪০/৪২ ডিগ্রি সেলসিয়াস মতোই। তার মধ্যে অতিরিক্ত লোডশেডিং। তাছাড়া ঘন ঘন লোডশেডিং এর কারনে ব্যাসায়িক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। এই বিদ্যুৎতের উপর নির্ভর করে আমাদের ব্যাবসা বাণিজ্য হয়ে থাকে। ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের বিএনপির যুগ্ম সম্পাদক, লিয়াকত আলী ক্ষোভের সুরে বলেন, একে তো তীব্র তাপদাহ,অন্য দিকে বিদ্যুৎতের লোডশেডিং এর লুকোচুরিতে জনজীবন অতিষ্ঠ। অথচ ক্ষমতাসীন দল ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানালো যে, দেশের বিদ্যুৎ এর চাহিদার চেয়ে অনেক বেশি উৎপাদনের ক্ষমতা নাকি এখন তাদের ! তাহলে জনমনে প্রশ্ন জেগেছে বিদ্যুতের উন্নয়নের নামে এই হাজার হাজার কোটি টাকার ব্যয় কি লুটপাট হয়ে গেল। বাকলিয়া বাসিন্দা মুক্তা সেন বলেন, এমনি তে অতিরিক্ত গরম পড়ছে তার মধ্যে ঘন ঘন লোডশেডিং শিকার। একটু পর পর বিদ্যুৎ থাকছে না। বাসায় ছেলে মেয়ের পড়াশুনার প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেমনি পানির সংকট ও কমতি নয়। তার মধ্যে মাস শেষে ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রকোপে পড়তে হয় আমাদের। বেশ কয়েকবার ভুতুড়ে বিল নিয়ে প্রতিবাদ করার পর কোন প্রতিকার পাই নি। আমরা হতাশাগ্রস্ত। ওমর গনি এম.এস কলেজ গেইট থেকে জান্নাত কম্পিউটার এর মালিক আরিফ জয় বলেন, খুবই খারাপ অবস্থায় দিন পার করছি।গতকাল রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর সকাল ৭ টায় বিদ্যুৎ আসে। সারাদিন ব্যাবসায়ী কাজে ব্যাস্ত সময় পার করে ও রাতে একটু ও ঘুমাতে পারি নাই। ব্যাবসায়ীক কর্ম ব্যাস্ততায় থাকলেও বাসায় যখনি খোঁজ খবর নিই সেই লোডশেডিং এর গল্প শুনতে হয়। একটু আগে দোকান বন্ধ করে বাসায় আসলাম এসে দেখি বিদ্যুৎ নেই। তবে আসলো মিনিট পাঁচেক হলো আবারো চলে যাবে। লোডশেডিং এর জন্য ব্যাবসা বাণিজ্য বন্ধ হওয়া অবস্থা তৈরী হয়েছে। দোকানে কাষ্টমার এসে ফেরত যায়। প্রতীক সেনগুপ্ত এসএসসি পরীক্ষার্থী জানান, আমাদের ফাইনাল পরীক্ষা চলছে। সন্ধ্যার পর পড়তে বসলেই শুরু হয়ে যায় লোডশেডিং। ঘন ঘন লোডশেডিং এর কারনে আমরা ঠিক মতো পড়তে পারছি না। আপনারা জানেন যে, সারা দেশে এসএসসি পরীক্ষার চলছে। বিদ্যুৎ বিভাগের অন্তপক্ষে এই পরিক্ষাকালীনটা মানবিক হওয়াটা উচিত ছিলো। পিডিবি বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রামে ছোট-বড় ২৪টি বিদ্যুৎ কেন্দ্র আছে। এর মধ্যে ১৩টি কেন্দ্র বন্ধ রয়েছে। এর মাঝে কাপ্তাই লেকের পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির অভাবে ৪টি ইউনিট বন্ধ রয়েছে।পিডিবির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অশোক চৌধুরী বলেন, চট্টগ্রামে চাহিদার চেয়ে ২৫০-৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। বৃষ্টি হলে বিদ্যুৎ চাহিদা কমে আসবে।তখন লোডশেডিং কমবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট