1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলার প্রতিবাদে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৬৩৩ পঠিত

হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি ও অভিযাত্রী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলার প্রতিবাদে সভা এবং নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল আজ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ বিকেল ৪ টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা ও দেয়া মাহফিলে সভাপতিত্ব করেন বৃহত্তর চট্টগ্রাম নাগরিক অধিকার আন্দোলন এর প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

অ্যাডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অ্যডভোকেট ড. মোশারফ হোসেন। আলোচক ছিলেন হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তামান্না মিতি, অভিযাত্রী পত্রিকার সম্পাদক ও মানবাধিকার কর্মী এম.এইচ সোহেল। অতিথি ছিলেন হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক পারিসা ইমতিয়াজ, হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম পারভেজ, সাধারণ সম্পাদক অ্যডভোকেট আবেদ মাহমুদ আনসারী, অপরাজেয় বাংলাদেশ এর ইনচার্জ জিনাত আরা বেগম, সংস্কৃতিকর্মী সজল দাশ প্রমুখ।

সভায় প্রতিবাদী কবিতা পাঠ করেন কবি ও শিক্ষক কুতুবউদ্দিন বখতিয়ার, কবি ও প্রাবন্ধিক মোঃ আলমগীর হোসাইন, কবি ফারজানা আফরোজ।

এতে দেয়া মাহফিল পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক অধ্যক্ষ এম সোলাইমান কাশেমী।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলার দক্ষিণ কদলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দোলন কান্তি বড়ুয়া, সীতাকুণ্ড উপজেলার ভাটেরখীল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম, সন্দ্বীপ উপজেলার আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলম সহ অনেকেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট