1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৫১ পঠিত

মোঃ শফিকুল ইসলামঃ

কুড়িগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম মহোদয়। সোমবার ৩০ অক্টোবর/২০২৩ ইং কুড়িগ্রাম সার্কিট হাউজের কনফারেন্স হলরুমে সকাল ৯ টা ৩০ মিনিট হতে টানা দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলে প্রশিক্ষণ কর্মশালা। এরপর অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন – অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি জনাব মোঃ নিজামুল হক নাসিম।

উক্ত কর্মশালায় কুড়িগ্রাম জেলা সদর সহ জেলার ৯ টি উপজেলার মোট ৪৮ জন সাংবাদিক এতে অংশ নেন। কর্মশালা শেষে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম মহোদয়ের প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কে প্রশিক্ষণের সনদপত্র প্রদান করেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক এই প্রথম সাংবাদিকতার উপর গুরুত্বপূর্ণ একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট