1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিসিটিভি ফুটেজ দেখে ৫ জন শনাক্ত: রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের।

ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের মানববন্ধন ও সমাবেশ

  • সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৪৩ পঠিত

রতন বড়ুয়া (চট্টগ্রাম)

ঢাকায় পেশাগত দায়িত্বপালনকালে বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাউজান প্রেসক্লাব। ১ নভেম্বর বুধবার সকালে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যাললের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহা সড়কে অনুষ্ঠিত সমাবেশের সভপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক আজিজ উদ্দিন ইমু, বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সহ-সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি এম. রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া, সাংবাদিক মাওলানা তৈয়বুল ইসলাম, সাংবাদকর্মী নকিব সিদ্দির্কী, উপজেলা যুবলীগ নেতা ছাবের হোসেন, মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্ত্তী, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, মোহাম্মদ পথিক ইকবাল, অনন্ত প্রলয় চাকমা, তহিদুল আলম, ব্যবসায়ী আজাদ হোসেন, প্রবাসী ইসমাইল, ইউপি সদস্য ফোরকান। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের নামে সাংবাদিকদের উপর হামলা করেছে। তারা রাজনীতির অন্তরালে চিহ্নিত সন্ত্রাসী লালন পালন করছে। এসব চিহ্নিত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে পুুলিশ সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া প্রেস স্টিকার সম্বলিত জেকেট পড়ে গাড়িপোড়ানো সন্ত্রাসীরা সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদ জানিয়ে দেশের জান-মাল ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট