1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে

দ্বাদশ সংসদের তফসিল ঘোষণা করায় রাজারহাট উপজেলা আওয়ামীলীগের আনন্দ মিছিল

  • সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৫১৩ পঠিত

মোঃ শফিকুল ইসলাম:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের রাজারহাটে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। মিছিলে যুবলীগ,
স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বুধবার রাত ৮ টার দিকে আনন্দ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সোনালী ব্যাংক চত্বরে পথসভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,সহ-সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ,সাংগঠনিক সম্পাদক সাবেরা সুলতানা হ্যাপি,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক,সাবেক ছাত্রলীগের আহ্বায়ক ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম,যুবলীগ নেতা কুমোদ রঞ্জন সরকার,সামিউল ইসলাম,
উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানান এবং রাজপথে থেকে বিএনপি ও জামায়াতের সকল নৈরাজ্যের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাবের পাশাপাশি আগামী নির্বাচনে নৌকার বিজয়কে ত্বরান্বিত করতে ঘরে না ফেরার অঙ্গীকার ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট