1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

পটিয়া রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

  • সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৯ পঠিত

শহীদদের রক্তের ন্যায় কলমের কালি উৎসর্গের মধ্য দিয়ে সাংবাদিকতার সুষ্ঠু চর্চাকে অব্যাহত রাখতে হবে শ্রদ্ধা জানানোর সময় বক্তারা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে পটিয়া রিপোর্টার্স ইউনিটি। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় পটিয়া উপজেলা চত্বরে কেন্দ্রীয় স্মৃতি সৌদের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় সংগঠনটির সংবাদকর্মীরা।

এসময় স্মৃতি সৌদে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকরা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ পটিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাউছার আলমের সঞ্চালনায় সভাপতি আ ন ম সেলিম উদ্দিন চৌধুরী বলেন, ১৯৭১ সালের আজকের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলো আমাদের মুক্তিযোদ্ধারা। সৈন্য ও শক্তিতে পাকিস্তানিরা শক্তিশালী ছিল, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা শক্তিশালী ছিলো মনোবলে। তাদের মধ্যে ছিলো স্বাধীন হওয়ার ইচ্ছা আকাঙ্খা এবং জমে থাকা ক্ষোভ।

উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্য করে সাধারণ সম্পাদক কাউছার আলম বলেন, দীর্ঘ নয়মাস মুক্তিযুদ্ধের পর প্রায় ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা-বোনের সম্মানের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা কিন্তু সহজ ছিলোনা। সাংবাদিক হিসেবে শহীদদের রক্তের মত আমাদের কলমের কালি উৎসর্গের মধ্য দিয়ে সাংবাদিকতার সুষ্ঠু চর্চাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের হতে হবে বলিষ্ঠ কণ্ঠের অধিকারী। আমাদেরকে সেই ভুমিকা পালন করতে হবে, যে ভূমিকা আমাদের মুক্তিযোদ্ধা ও আপামর জনতা মহান মুক্তিযুদ্ধে রেখেছিলেন।

এসময় রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক অরুন নাথ, দপ্তর সম্পাদক আকবর আলী খান, কার্যিনর্বাহী সদস্য জসিম উদ্দিন, আকরাম খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট