1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

অশান্ত রাউজানে হত্যাকান্ড থেমে নেই, আরেক যুবদলকর্মীর লাশ উদ্ধার রাঙামাটিতে

  • সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৮০ পঠিত

এম,আনিসুর রহমান

রাঙামাটির কাউখালি হতে মো. দিদারুল আলম রিংকু (৪০) নামের রাউজানের এক যুবদলকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পার্বত্য রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম রঙ্গিপাড়া গ্রাম হতে কাউখালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ঘটনাস্থলটি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের পাশ্ববর্তী এলাকা। নিহত মো. দিদারুল আলম রিংকু (৪০) কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমশের পাড়া গ্রামের কবির আহমেদ মিয়াজির বাড়ির মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ৮ বছর ও ৫ বছর বয়সী দুই পুত্র সন্তানের জনক এবং গত ৬ জুলাই নিহত ইউনিয়ন যুবদল নেতা সেলিমের সহযোগী ছিলেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, মরদেহ উদ্ধার পরবর্তী রাঙামাটি মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্ত্রী ও ভাই এসেছেন। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে, মুখে ফেনা ছিল। সেখান হতে মাদকের গন্ধ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট