1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে গাইড করেছে। ক্ষমতার লোভটাই তাদেরকে শিখিয়ে দিয়েছে। রাজনীতিতে বিশ্বাস-অবিশ্বাস -মহিউদ্দীন কাদের চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন

গণঅধিকার পরিষদ সভাপতি ভিপি নুরুল হক নুর’কে আগমন ঘিরে পটিয়াতে উত্তেজনা ক্ষুব্ধ নেতারা

  • সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪০২ পঠিত

চট্টগ্রাম পটিয়া সমাবেশের প্রধান অতিথি হিসেবে আসছেন গণ অধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তার আগমনকে কেন্দ্র করে পটিয়ায় উত্তেজনা।
এ পরিস্থিতিতে বুধবার (১০ জুলাই) বিকেলে পটিয়া থানার মোড়ের একটি রেস্টুরেন্টে জরুরি সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ পটিয়া উপজেলা শাখা।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, সমাবেশকে বানচাল করতে বিভিন্ন মহল থেকে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে খোলা-গোপন হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয় পটিয়া শাহচান্দ আউলিয়ার মাজার গেইট এবং গিরিচৌধুরী বাজার, শ্রীমাই ব্রীজ এলাকায় তাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।

তারা বলেন, “গণতান্ত্রিক দেশে মতভিন্নতা থাকতেই পারে। কিন্তু ব্যানার-পোস্টার ছেঁড়া, হুমকি দেওয়া এসব অশুভ, অগণতান্ত্রিক এবং কাপুরুষোচিত আচরণ। যারা এসব করছে, তাদের মনে রাখা উচিত, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, এবারও করবে না।” নেতারা আরও বলেন, “আমরা পটিয়াবাসীকে আশ্বস্ত করছি সব বাধা পেরিয়ে এই সমাবেশ সফল হবে। পটিয়াকে ‘চট্টগ্রামের শ্রেষ্ঠ উপজেলা’ হিসেবে গড়তে গণ অধিকার পরিষদ সর্বশক্তি নিয়ে মাঠে রয়েছে।” সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ জুলাই (শনিবার) পটিয়ার আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই ‘জুলাই গণসমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ভিপি নুরুল হক নুর। বিশেষ অতিথি থাকবেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ও গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।সমাবেশ সফল করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আহ্বায়ক ডা. এমদাদুল হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট আরিফুল হক তায়েফ।এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আহ্বায়ক ডা. বি. কে. দত্ত, যুব অধিকার পরিষদ আহ্বায়ক মো. আরাফাত (নবাব), ছাত্র অধিকার পরিষদের গোলাম সোবহান, মো. আকরাম হোসেন, মেহেদী হাসান সাকি, রায়হান আহমেদসহ অঙ্গ-সংগঠনের নেতারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট