1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
চকবাজারে এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক বোয়ালখালীর মানুষ কি ভাড়া নৈরাজ্যের কাছে জিম্মি হয়ে থাকবে? মোস্তানছিরুল হক চৌধুরী পবিত্র ঈদুল আজহার আনন্দে আজমানে ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠিত সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর নতুন কমিটি গঠন পটিয়ায় ৮ কোটি টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন,মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল হক। বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের ২০২৬-২৭ সেবা বর্ষের কমিটি গঠন  পটিয়ায় তালের পাইকারি বাজার প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ

চট্টগ্রামে র‌্যাবের গাড়িতে হামলা!

  • সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৫০ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম-৮ আসন চান্দগাঁওয়ে র‌্যাবের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকায় সকাল থেকে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দিতে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে র‌্যাবের একটি টহলদলের ওপর হামলা চালায় বিএনপির কর্মীরা।

জানা গেছে, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন ব্যতীত বোয়ালখালী উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসন। এখানে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৫৭৩। পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৭৩৬। নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ৮৩৬। মোট কেন্দ্র ১৮৪।

আসনটিতে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ ইলিয়াছ, তৃণমূল বিএনপির সন্তোষ শর্মা, ন্যাশনালিস্ট পার্টির এস এম আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির মো. সোলায়মান আলম শেঠ, ইসলামিক ফ্রন্টের সৈয়দ মোহাম্মদ ফরিদ, ইসলামী ফ্রন্টের মো. আব্দুন নবী, ন্যাশনাল পিপলস পার্টির মো. কামাল পাশা, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ মহিবুর রহমান বুলবুল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট