1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিসিটিভি ফুটেজ দেখে ৫ জন শনাক্ত: রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

  • সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৭ পঠিত

১৫ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় আনোয়ারা উপজেলার শিলালিয়া গ্রামে শিলালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত সমবেত জনগণের মাঝে বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজনীতিবিদ এম. নুরুল হুদা চৌধুরী বলেন, কনকনে শীতে কাবু জনজীবন। অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারার আনন্দই আলাদা। ধনীদের উচিত শীতার্ত মানুষের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করা। মানব কল্যাণে দীর্ঘসময় ধরে কাজ করে যাচ্ছে এ ফাউন্ডেশন। তাই এই ফাউন্ডেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের আত্মনির্ভরশীল বৈষম্যহীন, বিজ্ঞানমনস্ক, সমতার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি । শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ডা. অসীম দাশ, শিলালিয়া-তাতুয়া-তিশরী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন, সহ সভাপতি লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, আওয়ামী লীগ নেতা হরে কৃষ্ণ সিকদার, রুপন দাশ গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক মো: নুরুল কবির চৌধুরী, ওষখাইন-মামুর খাইন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হোসেন চৌধুরী, পীরখাইন ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ আলম, আকিব হাসান, তানভীর হোসেন, ইমতিয়াজ উদ্দিন শাহীন, কোতোয়ালী থানা ছাত্রলীগের সহ সম্পাদক ইনজামামুল হক ইজাজ চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রাজীব নন্দী, সুমন চৌধুরী, রাজু নন্দী, ইকবাল হোসেন, সজীব মিয়া প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট