1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে সম্মিলিত ৪ দিনব্যাপী বৈশাখী মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় দাখিল পরীক্ষার্থী-২৬ এর দোয়া মাহফিল সম্পন্ন সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র পহেলা বৈশাখে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। কবে মিলবে যানজটের মুক্তি: ভাল নেই চট্টগ্রামবাসী -আলমগীর আলম। পটিয়া লাখেরা উচ্চ বিদ্যালয়ে অবসরকালীন সংবর্ধনা ও মেধাবৃত্তি সনদ বিতরণ। মানবতার কাজে এগিয়ে এপেক্স বাংলাদেশ:সাচিং প্রু জেরী এমপি। বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি: র‍্যাবের জালে মূলহোতা তোফাজ্জলসহ গ্রেফতার ২

অন্তর আত্মাকে পরিশুদ্ধ করে স্রষ্টার আরাধনার পাশাপাশি সৃষ্টির সেবায় অনুপ্রাণিত করায় আওলিয়াগনের আদর্শ – শাহসূফী শহীদুল্লাহ্ ফারুকী

  • সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৭১ পঠিত

নবী – রাসূলের পর সারা বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সুমহান দ্বায়িত্ব পালন করেন আওলিয়াকেরামগন। যুগে যুগে আওলিয়াকেরামগন সাধারণ মানুষকে নফস্ দমন করে আল্লাহর নৈকট্য হাসিলে অনুপ্রাণিত করেন। অন্তর আত্নাকে পরিশুদ্ধ করে স্রষ্টার আরাধনার পাশাপাশি সৃষ্টির সেবায় অনুপ্রাণিত করায় আওলিয়াগনের আদর্শ। আওলিয়াগনের মহান এই আদর্শ সমাজে বাস্তবায়িত হলে, সমাজ হবে শান্তি ও শৃঙ্খল। গত ৭ই মাঘ, ২১শে জানুয়ারি বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফের প্রাণপুরুষ শায়খুল হাদীস হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর ১৩২ তম ওরশ শরীফে চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.) ওরশ শরীফে আগত ভক্ত আশেকানের উদ্দেশ্য কথাগুলো বলেন। প্রতিবছরের ন্যায় চরণদ্বীপ দরবার শরীফের এইবারের ওরশে দেশের বিভিন্ন জায়গা থেকে লাখো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। খতমে কুরআন, খতমে গাউসিয়া, মিলাদ, কিয়াম, জিকির আজকার ও দু’আ মুনাজাতের মাধ্যমে গত ২২শে জানুয়ারি বাদে ফজর ওরশে শরীফ সমাপ্ত হয়। গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির ব্যবস্হাপনায় ওরশ শরীফের সার্বিক পরিচালনার দ্বায়িত্বে ছিলেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েব-এ মুন্তাজেম হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী ও শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট