1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সীতাকুণ্ড স্রাইন কমিটির সভাপতি শ্যামল দত্ত সম্পাদক চন্দন দাশ

  • সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৬ পঠিত

ঐতিহ্যবাহী সীতাকুণ্ড স্রাইন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সভাপতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।

কমিটির নির্বাচিত অন্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য,সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস রক্ষিত,সহ-সম্পাদক প্রণব কুমার দে ও সুব্রত চক্রবর্তী সৌমিত্র। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের জেলা জজ এর সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম (১ম) আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো.খায়রুল আমিন। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের ( রাঙ্গুনিয়া) সিনিয়র সহকারী জজ ও স্রাইন কমিটির সদস্য মিসেস জয়ন্তী রানী রায়,কক্সবাজারের সিনিয়র সহকারী জজ ও স্রাইন কমিটির সদস্য মিসেস মৈত্রী ভট্টাচার্য ।
প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রাম (১ম) আদালতের যুগ্ন জেলা ও দায়রা জজ মো.খায়রুল আমিন জানান,নির্বাচনে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত সভাপতি ও অ্যাডভোকেট চন্দন দাশ সম্পাদক সহ অন্যান্যরা নির্বাচিত হয়েছে। নির্বাচিত এ কমিটি ১৬ জানুয়ারী ২০২৪ থেকে ১৫ জানুয়ারী ২০২৯ সাল পর্যন্ত মোট পাঁচ বছর দায়িত্ব পালন করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট