1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসা আলিম পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ২২ জন A+ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক চট্টগ্রামে গোলটেবিল বৈঠকে বক্তারা বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে চান পটিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী পটিয়ায় অসহায় পরিবারের পাশে মানবতার বন্ধন, ঘর মেরামতে ঢেউটিন বিতরণ তামাকের বাজার সম্প্রসারণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য: নীতির সমন্বয় কোথায়? -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত

চিটাগং সিটি একাডেমি স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৫ পঠিত

মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে নগরীর ঐতিহ্য বাহী বিদ্যায়তন চিটাগং সিটি একাডেমি স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

চিটাগং সিটি একাডেমি’র অধ্যক্ষ জাকের হোসাইন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস, বাকলিয়া শাখার ব্যবস্থাপক এম এ সবুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিটাগং সিটি একাডেমি’র উপদেষ্টা পরিচালনা পর্ষদ সভাপতি লায়ন মোঃ আবু ছালেহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুবিনুল হক, আনিচ ওয়ারেচী।
ধর্মীয় শিক্ষক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল শিক্ষিকাবৃন্দ। প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ ও বার্ষিক ফলাফলে ১ম, ২য়, ৩য় স্থান ও A+ প্রাপ্তদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট