1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

সিলেটে ঈদ উপহার বিতরণ করেছেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

  • সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৪৪১ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মানবিক ব্যক্তিত্বদের সার্বিক সহয়োগিতায় ৯ এপ্রিল ২০২৪ (মঙ্গলবার) রাঘবপুর, মোগলাবাজার, সিলেটের কিছু গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

বিতরণ কাজে সভাপতিত্ব করেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জমির মিয়া, আব্দুলা আল মতি, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্য আবদুল মালেক, সীমান্ত বড়ুয়া জয়, হাদিউল ইসলাম শাহারিয়ার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের মহাসচিব, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান, মানবতার ফেরিওয়ালা সাংবাদিক উৎফল বড়ুয়া।

উক্ত মানবিক কাজে প্রধান অতিথি কাপ্তান হোসেন বলেন, আর একদিন পরেই ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র মাহে রমজান মাসের আজকের এই মহান দিনে উক্ত ফাউন্ডেশন উদ্যোগে এই মহতী কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। এইভাবে যদি আমরা সবাই আমাদের আশে পাশের অসহায় মানুষের পাশে ঈদ উপহার নিয়ে দাঁড়ায় তাহলে দেশের প্রতিটি ঘরে ঘরে ঈদ আনন্দের আমেজ অব্যাহত থাকবে। আমার আহবান আপনি আপনার এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট