1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

চট্টগ্রামের পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩৩১ পঠিত

কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই স্লোগান ধারণ করে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পটিয়া উপজেলা কৃষক লীগ।
শনিবার ২০ এপ্রিল বিকাল ৪ঃ০০ টায় চট্টগ্রাম দক্ষিণ পটিয়া উপজেলায় বাংলাদেশ কৃষক লীগ এ উপলক্ষ্যে উপজেলার একটি সুনামধন্য কমিউনিটি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উপজেলা কৃষক লীগ ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবছারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ নেতা এম এ শাকুর, পটিয়া উপজেলার যুগ্ন আহবায়ক শেখ মোঃ আলমগীর আলম, উপজেলা কৃষক লীগের নেতা মোঃ নুরুল আমিন, প্রিয়তোষ বড়ুয়া রাজু, মহম্মদ শহিদুল্লাহ, মোঃ আব্দুল খালেক ,মোঃ জসিম উদ্দিন খান কমান্ডার, পটিয়া উপজেলা শাপলা কুড়ির সহ-সভাপতি আবু সাঈদ তালুকদার খোকন, উপজেলা কৃষকলীগ নেতা তৈয়ব রশিদ,বশিরুর আলম, মোঃ আবু তালেব জিরি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ নোমান, কেলিশহর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ খায়ের আহমদ, হাইদ গাঁও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন সওদাগর, ধলঘাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি অমল দে, কৃষক লীগ নেতা আলিম, তারেক,
প্রমুখ। চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলার আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার বলেন, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে প্রথমে বাংলাদেশে স্মার্ট কৃষি ও কৃষক তৈরি করতে হবে । তাহলে দারিদ্রমুক্ত ক্ষুধা মুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট