1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাঘঘোনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ সীতাকুণ্ডে এক চল্লিশ মাদ্রাসা ও এতিম খানায় খেজুর বিতরণ বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন উদ্যোগঃ ”EYES OF CMP”

  • সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৫০৩ পঠিত

অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন উদ্যোগঃ ”EYES OF CMP”

অদ্য ২৫ নভেম্বর, ২০২১ খ্রী বৃহস্পতিবার উক্ত কার্যক্রমের উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

এ উদ্যোগের আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানের ৭০০ টি সিসিটিভি ক্যামেরা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। ৭০০ টি ক্যামেরার মধ্যে গুরুত্ব বিবেচনায় ৪১১ টি ক্যামেরার সংযোগ দেয়া হয় সিএমপির কন্ট্রোল রুমের সাথে এবং অবশিষ্ট ৩২৪ টি ক্যামেরা ২৪/৭ অনস্ক্রিন সচল থাকে। এসব ক্যামেরার ধারণকৃত ফুটেজ ১৫ দিন পর্যন্ত হার্ডডিস্কে সংরক্ষিত থাকবে। সার্বক্ষণিক দুইজন অপারেটর এই সকল ক্যামেরার কার্যক্রম মনিটরিং করবে। পাশাপাশি একটি ট্যাকনিক্যাল টীম মাঠ পর্যায়ে কাজ করবে এসকল ক্যামেরার কার্যক্রম সচল রাখার জন্য। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান জিইসি, দুই নং গেইট, বহদ্দারহাট, মুরাদপুর, শেরশাহ,,অক্সিজেন, পতেঙ্গা সহ প্রায় ৭০ টি গুরুত্বপূর্ণ স্থানে এই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এর মাধ্যমে একটি ডিজিটাল কন্ট্রোল রুম স্থাপন করে একটি নির্দিষ্ট রুম থেকে সমগ্র মহানগরী এলাকা পর্যবেক্ষণ সম্ভব হবে। ফলে সেবার মান বৃদ্ধি পাবে। অপরাধীদের অপরাধ প্রবণতা কমে যাবে, অপরাধ নিয়ন্ত্রণ ও আসামী সনাক্তকরণ সহজতর হবে।

ভবিষ্যতে এ কার্যক্রমের আওতায় সমগ্র মহানগরী এলাকাকে সিএমপির নিজস্ব ক্যামেরার অধীনে নিয়ে আসা হবে। অপরাধ নিয়ন্ত্রণে স্থাপন করা হবে ফেইস ডিটেকশন ও নাম্বার রিডেবল ক্যামেরা। তৈরী করা হবে ভিডিও ভিত্তিক ক্রাইম ম্যাপ। সম্ভাব্য অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে ঐসকল এলাকায় বিশেষ আইপি ক্যামেরার সাথে ডিউটিরত পেট্রোল গাড়ির সংযোগ স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট