1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান

অবৈধ মিথেন গ্যাস পাচারকালে তিনজন র‌্যাবের হাতে আটক।

  • সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৮ পঠিত

পলাশ সেন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

বন্দরনগরী চট্টগ্রাম চাঁদগাও অবৈধ, অনুমোদনহীন এবং ঝুকিপূর্ণভাবে ভাম্যমান সিএনজি স্টেশন করার লক্ষ্যে অরক্ষিতভাবে কাভার্ডভ্যানে মিথেন গ্যাস পাচারকালে তিনজন র‌্যাবের হাতে আটক।

র‌্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগর চাঁন্দগাও থানাধীন সিগন্যাল আবাসন রোড এলাকায় হাজী সরোয়ার সিএনজি ফিলিং ষ্টেশন হতে অনুমোদিত ও অবৈধভাবে কাভার্ডভ্যানের বডির সহিত সিলিভার স্থাপন করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের উদ্দেশ্যে উক্ত সিলিন্ডারে গ্যাস লোড করতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাত ৮.১৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে সিলিন্ডার সংযুক্ত কাভার্ডভ্যানে থাকা সিলিন্ডারে গ্যাস ভর্তি করা অবস্থায় ২৩২ টি সিলিন্ডার সংযুক্ত কাভার্ডভ্যানসহ আসামী ১। আরমানুল ইসলাম সাকিব (২৯),

২। মোঃ ওয়াসিম (৩৪),

৩। বিধান চন্দ্র দাস (৩৪)কেআটক করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নি। এছাড়াও তাদের কাছে বিস্ফোরক অধিদপ্তরের কোন অনুমোদন ছিলা না।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত নিয়মবহির্ভূত ও ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানে শতাধিক সিলিন্ডারভর্তি করে পথে পথে গ্যাস বিক্রি করছে। তারা মূলত বেশি লাভের আশায় ভ্রাম্যমাণ পদ্ধতিতে গ্যাস বিক্রি করছে। তারা আরোও জানায় যে, তারা রিফুয়েলিং স্টেশন হতে অবৈধভাবে প্রদানকৃত গ্যাস ব্যবহারের উদ্দেশ্যে সিলিন্ডারে লোড করে নিয়ে গিয়ে অবৈধভাবে অন্যত্র বিক্রি করে।

উল্লেখ যে, সিলিন্ডার উঠানামা, খোলানো ও সংযোজনের সময় সামান্য অসাবধানতাতেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে, এতে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা, হতাহত পারে সাধারণ মানুষ। তাছাড়া কাভার্ডভ্যানটিতে নেই কোন অগ্নিনির্বাপক যন্ত্র, মানহীন সিলিন্ডারগুলোর নেই কোন টেস্টিং-রি টেস্টিং এর ব্যবস্থা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট