1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রবীণ আলেম মাওলানা এজহার সাহেব আর নেই মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন আইফোনের লোভেই খুন কুবি শিক্ষকের একমাত্র ছেলে! লালমাই পাহাড়ে মিলল রক্তাক্ত মরদেহ, সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক আটক। মহামুনি তরুণ সংঘের ২০২৬-২৭ কার্যকরী পরিষদের অভিষেক সম্পন্ন চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস ব্রিকসের উত্থান, বিশ্বব্যবস্থার পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নতুন কর্মসূচি ঘোষনা পটিয়ায় মানবতার বন্ধনের সভা অনুষ্ঠিত মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

সমাজকল্যাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে ৬টি রোগে আক্রান্ত ২০০ রোগীকে চেক বিতরণ

  • সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩২৬ পঠিত

মোঃ আবদুল আলী
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তালিকাভুক্ত ২০০ রোগীকে জন প্রতি ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মোঃ মহিউদ্দিন অদ্য ৫ জুলাই ২০২৫ তারিখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন। এ উপলক্ষে হাসপাতালের লেকচার হলে কার্যনির্বাহী বমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে এবং জয়েন্ট জেনারেল সক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান এর সঞ্চালনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা পরিচালক জনাব কাজী নাজিমুল ইসলাম ও উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় জনাব ফরিদুল আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিনিধি জনাব তানজির রহমান, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোঃ মহিউদ্দিন বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসহায় রোগীদের জন্য চিকিৎসা সহায়তা বাবদ এই অনুদান প্রদান করা হচ্ছে। এই অনুদান আপনাদের বাড়িতে পৌঁছিয়ে দিতে পারলে আমার ভালো লাগতো। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের/সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা হয়। তাই আপনাদের সুযোগ সুবিধা দেখা আমাদের/সরকারের দায়িত্ব। আমরা আপনাদের পাশে আছি। ভবিষ্যতে এই অনুদান আরো কিভাবে বৃদ্ধি করা যায় এবং সহজভাবে আপনাদের কাছে পৌঁছানো যায় এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। স্বল্প সময়ের মধ্যে অনুদানের চেক বিতরণের সুন্দর ব্যবস্থাপনার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি সমাজসেবা বিভাগীয় পরিচালক জনাব কাজী নাজিমুল ইসলাম বলেন, সরকার ৩৯টি প্রতিষ্ঠানকে এই অনুদান প্রদান করেছেন। তন্মধ্যে ৪টি প্রতিষ্ঠানই চট্টগ্রামের। তিনি এজন্য মাননীয় প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, স্বাস্থ্য সেবায় সরকারের পাশাপাশি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বেসরকারী পর্যায়ে বৃহত্তর চট্টগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর (ডা.) মো. আব্বাস উদ্দিন, জনাব মোহাম্মদ আবুল হাশেম, মেডিকেল কলেজের এডভাইজার প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম জালাল উদ্দিন, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট