1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

বন্দর পতেঙ্গা এলাকায় অসহনীয় যানজট নিরসনকল্পে মতবিনিময়

  • সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩৫০ পঠিত

মোঃ আবদুল আলী :
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

বন্দর পতেঙ্গা এলাকায় তীব্র যানজট নিরসনকল্পে বন্দর ইপিজেড পতেঙ্গা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এক ঘরোয়া আলোচনা সভা সম্প্রতি নগরীর সীম্যান্স হোস্টেল এলাকায় অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যাংকার নিজাম উদ্দীন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপস্থিত সকলে মনে করেন চট্টগ্রাম নগরীর অন্যতম জনবহুল ও গুরুত্বপুর্ণ অর্থনৈতিক জোন হচ্ছে বন্দর ইপিজেড পতেঙ্গা এলাকা। দেশের সিংহভাগ অর্থনৈতিক যোগানদাতা এ এলাকার সল্টগোলা ক্রসিং থেকে পতেঙ্গা পর্যন্ত নিয়মিত যানজটের কারণে এ ব্যস্ততম এলাকার জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সীমাহীন যানজটের ফলে মানুষের জীবনযাত্রা থমকে দাঁড়িয়েছে। তীব্র যানজটের কারণে এলাকার শহরমূখী মানুষগুলো যেন জিম্মী হয়ে পড়েছে। লক্ষ লক্ষ গার্মেন্টন্স কর্মী, শহরের বিভিন্ন এলাকা থেকে চাকুরী ও ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসা জনসাধারণ যানজটের মধ্যে পড়ে প্রতিদিন অসহনীয় দূর্ভোগের স্বীকার হচ্ছে। প্রতিদিন বহু রোগী শারিরীক যন্ত্রনা নিয়ে যথা সময়ে চিকিৎসা নিতে পারছে না। যানজটের কবলে পড়ে অনেক রোগী চিকিৎসাবিহীন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এমতবস্থায় সীমাহীন যানজটের যন্ত্রনা থেকে অত্র এলাকার মানুষগুলোকে পরিত্রাণ দিতে সরকারের সংশ্লীষ্ট দপ্তর গুলোকে কার্যকর ভূমিকা রাখতে এবং এবং সচেনত নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।

সীমাহীন যানজটের দূর্ভোগ থেকে মুক্তির পথ খোঁজার উদ্দেশ্যে সদ্য গঠিত “বন্দর ইপিজেড পতেঙ্গা সচেতন নাগরিক সমাজ” এর উদ্যোগে আগামী ৬ জুলাই-২০২৫ রবিবার সকাল ১০ টায় স্থানীয় সীম্যান্স হোস্টেলের উত্তর পাশে “লিলি কমিউনিটি সেন্টারে” এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য বন্দর ইপিজেড পতেঙ্গা সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট