1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল চাউলের কার্ডের কথা বলে বোয়ালখালীতে ৬০ বছরের বৃদ্ধার স্বর্ণালংকার লুট নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ভূমি জরিপ উন্নয়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত স্মরণসভা: ঐক্য, ইতিহাস ও সমাজ পরিবর্তনের প্রত্যাশা -সৈয়দ মিয়া হাসান হারিয়ে গেছে গ্রামীণ ঐতিহ্য: পালকিতে বরের আগমনের সেই উৎসবমুখর দিনগুলো -আলমগীর আলম। পাঁচ গুণ বড় হবে চট্টগ্রাম মহানগরী

আগ্রাবাদে রিও কফি শপে আইসক্রিম বক্সে জীবন্ত তেলাপোকা, লাখ টাকা অর্থদণ্ড

  • সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৮৩ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের রিও কফি শপে আইসক্রিম বক্সে তেলাপোকা হেঁটে বেড়াচ্ছে। অনেক মরা তেলাপোকা আইসক্রিমের সঙ্গে মিশে আছে। মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের জুস বা সিরাপ বিক্রি করা হচ্ছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে পরিচালিত অভিযানে এমন চিত্র ধরা পড়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এ অভিযানে অংশ নেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপপরিচালক), সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। একই অভিযানে পাশের ওয়েল ফুডের শোরুমে দেখা যায় মিষ্টি জাতীয় পণ্যে তেলাপোকা বিচরণ করছে। আগে তৈরি করা মিষ্টি আজকের উৎপাদিত হিসেবে বিক্রি হচ্ছে। এ সব কারণে শোরুমটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরেকটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যপণ্যে তেলাপোকা থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না হয় সে বিষয়ে সতর্ক করা হয় তাদের। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট