1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্যাদুর্গতদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ঘোষণা দিলেন ডা. এমদাদুল হাসান বোয়ালখালীতে দুইশতাধিক দুর্গত পরিবারে ত্রাণ দিলেন প্রবাসীরা ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ জাতীয় দিবস উদযাপন করছে সৌদিআরব

  • সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২১ পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ

অনেক উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে পুরো সৌদিআরবে আজ উদযাপন করছে জাতীয় দিবস।পৃথিবীর অন্যান্য দেশের জাতীয় দিবসের মত সৌদি আরবও অত্যন্ত আনন্দঘন পরিবেশের মাধ্যমে এই দিবস উদযাপন করছে।এই দিবসটি মূলত সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস। ১৯০২ সালের ১৫ জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজীজ আব্দুর রহমান আল সৌদ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তার পৈত্রিক শহর রিয়াদ দখল করেন। দীর্ঘ প্রায় ৩২ বছর সংগ্রামের পর ১৯৩২ সালের ২১ মে এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরবের বিভিন্ন অংশের একত্রিকরণের ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে একই বছর ২৩ সেপ্টেম্বর আধুনিক সৌদি আরব গঠিত হয়। সেই থেকে ২৩ সেপ্টেম্বর দিনটিকে সৌদি আরবের জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয়। সৌদি আরবের প্রতিটি নগরীতে আলাদা আলাদাভাবে জাতীয় দিবস পালন করছে ।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকার ও সেদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

জাতীয় দিবস উপলক্ষে সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান দুই দিনের ছুটি পেয়ে থাকে। তা ছাড়াও সৌদি নাগরিকদের জন্য থাকে আলাদা বোনাস।

রাষ্ট্র যতটা না দিবসটি উদযাপন করে, নাগরিকরা করে তার চেয়ে বেশি।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট