1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

আনোয়ারায় অবৈধ ভাবে বিদ্যুৎের খুটি অপসারণ

  • সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৮ পঠিত

আনোয়ারা প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নের সিংহরা গ্রামে পল্লী বিদ্যুৎ এর অনুমোদন না নিয়ে অবৈধ ভাবে বিদ্যুৎ এর খুটি অপসারণ করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুৎ আনোয়ারা শাখার জুনিয়র প্রকৌশলী পাভেল এবং রিপন নামের একজন ইলেক্ট্রিশিয়ান এর যোগসাজসে অফিসিয়াল কোন অনুমতি না নিয়েই আটারো হাজার টাকার বিনিময়ে এই খুটি অপসারণ করা হয়েছে। জানা যায়, সিংহরা গ্রামের চন্দ বাড়ির বাবু নামের এক গ্রাহকের বিল্ডিং এর সুবিধার্থে অফিসে না জানিয়ে এই খুটি অপসারণ করা হয়েছে।

এই বিষয়ে ঘরের মালিক বাবুর ভাই সাবু বলেন, আমরা বৈধ ভাবে সব করতে চেযে ছিলাম।কিন্তু রিপন নামের একজন ইলেক্ট্রিশিয়ান আমার নিকট হতে পঁচিশ হাজার টাকা চেযেছিল। আমি আটারো হাজার টাকা দিয়ে খুটি সরিয়ে নিয়েছি। তারা বলেছিল, অফিসে জানাতে হবেনা। তারা সবকিছু ম্যানেজ করে নিবে।

এই বিষয়ে পল্লী বিদ্যুৎ আনোয়ারা শাখার ডিজিএম মোঃ জসিম উদ্দিন বলেন, এই বিষয়ে আমরা তদন্ত করছি।অবৈধ ভাবে যদি এটা করা হয় তাহলে অবশ্যই তাদের শাস্তি পেতে হবে।

উল্লেখ্য, যথাযথ আবেদন করে নির্ধারিত ফি জমা দিয়েও যথাসময়ে খুটি অপসারণ সহজে হয়না, সেখানে অবৈধ লেনদেনের মাধ্যমে অফিসকে কোন অবগত না করেই কিভাবে খুটি অপসারণ হয় সেই জন্য এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট