1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রবীণ আলেম মাওলানা এজহার সাহেব আর নেই মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন আইফোনের লোভেই খুন কুবি শিক্ষকের একমাত্র ছেলে! লালমাই পাহাড়ে মিলল রক্তাক্ত মরদেহ, সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক আটক। মহামুনি তরুণ সংঘের ২০২৬-২৭ কার্যকরী পরিষদের অভিষেক সম্পন্ন চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস ব্রিকসের উত্থান, বিশ্বব্যবস্থার পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নতুন কর্মসূচি ঘোষনা পটিয়ায় মানবতার বন্ধনের সভা অনুষ্ঠিত মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

বাংলাদেশে উন্নত চিকিৎসা সহায়তার নতুন অধ্যায়, চট্টগ্রামে মিলবে থাইল্যান্ডের মেডপার্ক হসপিটালের সেবা

  • সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪৯২ পঠিত

 

উন্নত চিকিৎসাসেবার জন্য দেশের মানুষ হরহামেশাই থাইল্যান্ডের বিভিন্ন হাসপাতালে যাওয়া আসা করেন। কিন্তু যথাযথ তথ্য ও সহযোগিতা না পাওয়ার কারণে প্রায় সময় বিড়ম্বনার শিকার হতে হয়। সেসব চিকিৎসাসেবা পেতে আগ্রহীদের বিড়ম্বনার কথা চিন্তা করে থাইল্যান্ডের প্রসিদ্ধ মেডপার্ক হসপিটাল চট্টগ্রামবাসীর জন্য উম্মুক্ত করলো আন্তর্জাতিকমানের চিকিৎসাসেবা পাওয়ার পথ।

শুক্রবার (৪ জুলাই) নগরীর জিইসি মোড়ের এরিয়াল লিজেন্ড ভবনের দ্বিতীয় তলায় মেডপার্ক হসপিটাল চালু করলো তাদের অফিস।

এই অফিস থেকে মেডপার্ক হসপিটালের রোগীরা হসপিটাল-সংক্রান্ত সকল সেবা পাবেন সম্পূর্ণ বিনা ফি তে। রোগীর প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসক নির্বাচন, ট্রিটমেন্ট প্ল্যান প্রণয়ন, দোভাষীর ব্যবস্থা, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ এবং ভিসা ইনভাইটেশন লেটার ইস্যু – সবই সরবরাহ করা হচ্ছে দক্ষতার সাথে।

তাছাড়াও, জরুরি রোগীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স সেবা, ভিসা সহায়তা, বিমান টিকিট ও হোটেল বুকিং এবং যাতায়াতের সমন্বয়সহ সকল আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সেবা এই অফিস থেকেই প্রদান করা হবে।

উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন মেডপার্ক হসপিটালের কার্ডিওলজিস্ট ও সহযোগী অধ্যাপক
ডা. সুওয়াচাই, অর্থোপেডিক সার্জন ডা. ওয়াইউইথ, ডিরেক্টর অফ মার্কেটিং মিস টিপারিন, ম্যানেজার – সাউথ এশিয়া এন্ড বাংলাদেশ কাজী সারহান সাইফ, ম্যানেজার – অপারেশন্স মোহাম্মাদ বায়েজিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামে থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী ও চট্টগ্রামের বিভিন্ন শুভানুধ্যায়ী গণ।

মেডপার্ক বাংলাদেশের প্রতিনিধি বলেন,
“আমাদের লক্ষ্য একটাই – উন্নত চিকিৎসা সেবা সহজ, নির্ভরযোগ্য ও মানবিক করে তোলা।
চট্টগ্রাম অফিস চালুর মাধ্যমে মেডপার্ক হসপিটাল এখন আরও কাছে। ঢাকা হোক বা চট্টগ্রাম-মেডপার্ক হসপিটাল সবসময় আপনার পাশে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট