1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “ ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন

আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হলেন লায়ন হাজী নুরুল আলম

  • সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৩২ পঠিত

 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইনী সহায়তা কেন্দ্র’ (আসক) ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর লায়ন হাজী নুরুল আলম। সম্প্রতি সংগঠনের এক উচ্চপর্যায়ের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।

​লায়ন হাজী নুরুল আলম চট্টগ্রামের পটিয়ার সন্তান। তিনি একাধারে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল পটিয়া এস এ টিভির চেয়ারম্যান এবং ঐতিহ্যবাহী শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সফল সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

দীর্ঘ সময় ধরে লায়ন হাজী নুরুল আলম সমাজের অসহায়, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়ানো, দরিদ্র রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা, তীব্র শীত কিংবা করোনাকালীন দুর্যোগসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিরন্ন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ বহুমুখী সেবামূলক কাজে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

​আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় লায়ন হাজী নুরুল আলম বলেন, মানবাধিকার রক্ষা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আইনি ও সামাজিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আসক ফাউন্ডেশন আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার এই যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে।

​এদিকে লায়ন হাজী নুরুল আলম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর মেধা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রম আরও বেগবান হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট