1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

‘ইন্ডিয়ান আইডল-২০২১’ চ্যাম্পিয়ন পবনদ্বীপ রাজন

  • সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৮৮৬ পঠিত

ভারতীয় সনি টেলিভিশনে প্রচারিত গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল-২০২১’ চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের উত্তরখণ্ডের ২৪ বছর বয়সী পবনদ্বীপ রাজন। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন অরুনিতা কাঞ্জিলাল ও শাইলি কাম্বলি।

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় এই রিয়েলিটি শোয়ের ৭৫তম এপিসোড শেষে দর্শকদের ভোটে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘ ১২ ঘণ্টাব্যাপী ‘ইন্ডিয়ান আইডল ২০২১’ এর ১২তম সিজনের এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

গ্র্যান্ড ফিনালে উপস্থিত ছিলেন, সিদ্ধার্থ মালোত্রা ও কাইরা আদ্ভানি ছাড়াও গায়ক জাভেদ আলি, উদিত নারায়ন, অল্কা ইয়াগ্নিক এবং সুখবিন্দর সিং।

ইন্ডিয়ান আইডলের ১২তম সিজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্নু মালিক, হিমেশ রেশামিয়া এবং সনু কাক্কার।

দীর্ঘ আট মাস আগে ‘ইন্ডিয়ান আইডল ২০২১’ সিজন শুরু হয়। ভারত থেকে প্রতিশ্রুতিশীল গায়কদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে মূল প্রতিযোগিতার জন্য ১২ জন প্রতিযোগী নির্বাচিত হন। পরবর্তীতে দর্শক ও বিচারকদের ভোটে ফাইনালের জন্য ছয়জন প্রতিযোগী নির্বাচিত হন।

তারা হলেন-পাবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, নিহাল তরু, শাইলি কাম্বলি, মোহাম্মদ দানিশ এবং সানমুখ প্রিয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট