1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু চন্দনাইশে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে এপেক্স বাংলাদেশের বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন। ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা

ঈদগাঁও বাজারে অল্প বৃষ্টিতে হাটু পরিমান পানি

  • সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ পঠিত

মেঃ বজলুর রহমান, কক্সবাজার ( ঈদগাঁও)

কক্সবাজারের ঈদগাঁও বাজারে আবারও দেখা দিলো জলাবদ্ধতার চিরচেনা চিত্র। সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয়ে পড়ে পুরো বাজার এলাকা। অলি-গলিতে জমে থাকা পানিতে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।

স্থানীয়রা বলছেন, প্রতি বছর সামান্য বৃষ্টিতেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা ও অপরিকল্পিত সংস্কারের কারণে পানির সঠিক নিষ্কাশন সম্ভব হচ্ছে না। এতে বাজারটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
৩০ এপ্রিল বুধবার সরজমিন গিয়ে দেখা যায়,বাজার এলাকার অনেক দোকানপাটে পানি ঢুকে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পথচারীরা বাধ্য হচ্ছেন পঁচা-দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়ে চলাফেরা করতে। ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বছরের পর বছর একই সমস্যা হলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

একজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ড্রেইন থাকলেও তা যেন দেখার কেউ নেই। পানি জমে থাকলেও বের হওয়ার ব্যবস্থা নেই। উন্নয়ন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট