1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বোয়ালখালীতে

  • সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২০৪ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নন্দীপাড়া এলাকার আহলা শেখ চৌধুরী পাড়ায় নিজ বাড়ির মুরগির ফার্মে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি চৌধুরী মৃত বুলবুল চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফার্মে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনতাহিনা বলেন, সকাল ১০টার দিকে হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রতিবেশী আজিম জানান, তিনি জমিতে কাজ করার সময় চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন রনি ফার্মের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরীর মৃত্যু হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট