1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ

কবিতাঃ পদ্মা সেতু -লায়ন এম এ ছালেহ্

  • সময় শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৯০৬ পঠিত

পদ্মা সেতু
-লায়ন এম এ ছালেহ্

সকল বাঁধা ঝর ঝঞ্ঝাকে ফেলে
অশেষ দয়ায় বিধাতার,
দেশরত্ন শেখ হাসিনার অবদান
পদ্মার বুকে অবতার।

কত উপহাস কতই না গঞ্জনা
পদ্মায় করেছিল যারা,
অবশেষে আজ বাস্তবতার বুকে
মুখ লুকায় তারা।

একটি দেশের সুখ সমৃদ্ধি কামনা
করেনা কভু যে জন,
আর যাই হোক দেশপ্রেমী নয়
দেশদ্রোহী সে জন।

পরের দিকে চেয়ে না থেকে আজ
নিজের পায়ে দাড়িয়ে,
মাথা উঁচু করে পদ্মার বুকে সেতু
দিলে আজ যে পাড়িয়ে।

গর্ব আজ বাংলাদেশের বিশ্বের বুকে
জাতির জনকের তরে,
যে বাংলাদেশ জন্ম দিয়েছেন তিনি
গৌরবে তাঁকেই স্মরে।

আমার বাংলা চিরজীবী হোক এভাবে
সমুজ্বল বিশ্বের দরবারে,
পদ্মা সেতু তারই ধারাবাহিকতায় আজ
বাংলাদেশ সমৃদ্ধ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট