1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

 “খাজা বাহাউদ্দীন বোখারী (রহঃ)” – মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৫৩ পঠিত

“খাজা বাহাউদ্দীন বোখারী (রহঃ)”

-মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

আরফানে বাবা সাম্মাছি করেছিলেন
ভবিষ্যত বাণী,
‘হাঁটার পথে নাকে ঘ্রাণ পাচ্ছি
এক আউলিয়ার খুশবুখানি’।

জন্ম নিলো আরফানে এক মহান
আল্লাহর ওলী,
খাজা বাহাউদ্দীন নামে বিশ্বে
ফুটলো ফুলের কলি।

জন্মের কিছুদিন পর নীত হলো
বাবা সাম্মাসির দরবারে,
তাঁকে দেখে মুগ্ধ তিনি শোকরিয়া করেন
আল্লা’র দরবারে।

তাঁর তত্ত্বাবধানের দায়িত্ব পেলেন
খাজা আমির কুলাল (রহঃ),
বাই’য়াত গ্রহণ করেন বাহাউদ্দীন
দেখে মুর্শিদের নূর জামাল।

পনের দিন সিজদায় থেকে করলেন
আল্লা’র দীদারের সাধন,
‘নক্সেবন্দীয়া তরীকা’ তিনি
দুনিয়ায় করলেন উদ্ভাবন।

নক্সেবন্দীয়া তরীকার ইমাম
সৈয়দ খাজা বাহাউদ্দীন(রহঃ),
উপাধি সামসুল আরেফিন
প্রচার করলেন আল্লা’র দ্বীন।

জন্ম তাঁর ৪ঠা মহররম বুখারায়
৭১৮ হিযরী সনে,
ইন্তেকাল- ৩রা রবিউল আউয়াল
মাজার উজবেকিস্তানে।

নক্সেবন্দীয়া তরীকার শেষ ইমাম
খাজা বাক্বীবিল্লাহ্ হয়,
মোজাদ্দেদ-ই আলফেসানী(রহঃ)
তাঁর নিকট থেকে খিলাফত পায়।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দদপুর, জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট