1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ইটের আঘাতে নারী আহত, তৃতীয় লিঙ্গের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ি বিড়ম্বনা!  নারী-শিশু রোগীর অবস্থা কাহিল পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমি’র আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ইতিহাস চর্চায় অধ্যাপক ড. আবদুল করিমের অবদান অপরিসীম ও কালজয়ী পটিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনঃ সভাপতি নুর হোসেন, সম্পাদক রবিউল হোসেন। পটিয়ার কচুয়াই এলাকায় চিতাবাঘ উদ্ধার, স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্য। ফয়’স লেকের আবাসিক হোটেলর কক্ষ থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি চট্টগ্রামের বাকলিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক লোহাগাড়ায় আল্লামা তৈয়্যব শাহ রহঃ ও গাজী আব্দুস সবুর রহ:’র পবিত্র ওরস মোবারক অনুষ্টিত

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটির ভাইস-চেয়ারম্যান হলেন অ্যাডভোকেট মোহাম্মদ ওমর চৌধুরী।

  • সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬৮১ পঠিত

 

আসন্ন সিসিএস মেয়র চ্যালেন্জ কাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটি, ২০২৫ এ ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তরুণ আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ ওমর চৌধুরী।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে নিয়মিত আইনচর্চা করে আসছেন।

অ্যাডভোকেট ওমর চৌধুরী রাজনৈতিক ও সামাজিকভাবে সুপরিচিত এক স্বনামধন্য পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাঁর পিতা প্রয়াত বিএনপি নেতা আব্দুল গাফফার চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। বড় ভাই ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিক্রিয়ায় এডভোকেট ওমর চৌধুরী বলেন—

> “চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। ক্লাবের ক্রীড়া ও ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি সম্পূর্ণ নিষ্ঠা, উদ্যম ও অভিজ্ঞতা দিয়ে কাজ করব। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে নৈতিকতা, নেতৃত্ব ও সততার শিক্ষা দেওয়াই আমার মূল লক্ষ্য। সমর্থক ও ক্লাব সদস্যদের সহযোগিতা পেলে আমরা চট্টগ্রামের ফুটবলে নতুন জাগরণ আনতে পারব।

ক্লাব কর্মকর্তারা মনে করছেন, তরুণ ও উদ্যমী এই নেতা তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মনোভাব দিয়ে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল বিভাগকে নতুন দিশা ও শক্তিশালী ভিত্তি প্রদান করতে সক্ষম হবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট