1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে ইটের আঘাতে নারী আহত, তৃতীয় লিঙ্গের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

  • সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২০৯ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে হিজড়ার ইটের আঘাতে সৈয়দা বেগম (৩৫) নামে এক নারী আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট টোল অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সৈয়দা বেগম পৌরসভার পশ্চিম গোমদণ্ডী কালুরঘাট এলাকার মোহাম্মদ হাসানের স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে ঐ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

সৈয়দা বেগমের মেয়ে মরিয়ম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে তিনি ও তার ছোট ভাই পূর্ব কালুরঘাট এলাকায় ভিক্ষা করছিলেন। এ সময় সেখানে অবস্থানরত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হিজড়া (তৃতীয় লিঙ্গ) সুইটি বিষয়টি থামানোর চেষ্টা করলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়।

খবর পেয়ে সৈয়দা বেগম ঘটনাস্থলে গেলে সুইটি তাকে ইট দিয়ে মাথায় আঘাত করেছেন বলে অভিযোগ করেন মরিয়ম। এতে তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন।

স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সুইটি আহত সৈয়দা বেগমকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে অভিযোগ অস্বীকার করে সুইটি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করা হয়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারজান জানান, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট