1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ার কচুয়াই এলাকায় চিতাবাঘ উদ্ধার, স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্য। ফয়’স লেকের আবাসিক হোটেলর কক্ষ থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি চট্টগ্রামের বাকলিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক লোহাগাড়ায় আল্লামা তৈয়্যব শাহ রহঃ ও গাজী আব্দুস সবুর রহ:’র পবিত্র ওরস মোবারক অনুষ্টিত নবজাগরণ ৭ম মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশের সম্পদ, ফেলছে খালে বোয়ালখালীতে সড়কের পাশে, পরে খালেও চামড়া পটিয়ার দক্ষিণ ঘাটায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল ছাত্র-যুব সমাজ। সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত

পটিয়ার কচুয়াই এলাকায় চিতাবাঘ উদ্ধার, স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্য।

  • সময় সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৭ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

পটিয়া উপজেলার পশ্চিম কচুয়াই খলিল ভান্ডার এলাকায় একটি চিতাবাঘ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকাটিতে রহস্যজনকভাবে হাঁস-মুরগি ও গবাদিপশুর ওপর হামলার ঘটনা ঘটছিল। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।
রবিবার সকালে এলাকার একটি পরিত্যক্ত ও অব্যবহৃত পুকুরে চিতাবাঘটির অবস্থান শনাক্ত করেন স্থানীয়রা।
খবর পেয়ে এলাকার একদল যুবক দীর্ঘ সময় ধরে সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালিয়ে চিতাবাঘটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে উদ্ধার অভিযানের সময় বাঘটির আক্রমণে কয়েকজন যুবক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চিতাবাঘ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্কের পাশাপাশি ব্যাপক কৌতূহলও দেখা যায়।
এলাকাবাসীর দাবি, বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে এসে বন্যপ্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করুক এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট