1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী।

চট্টগ্রামের বাকলিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

  • সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২২৯ পঠিত

 

মো: মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

নগরের বাকলিয়ায় শারীরিকভাবে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. জামাল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) দুপুরে ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে মাদকমিশ্রিত জুস খাইয়ে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। ঘটনা জানাজানি হলে রোববার (৩১ মে) বিকেলে চাক্তাই ভেড়া মার্কেটে এলাকায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা

আটক জামাল ওই কিশোরীর প্রতিবেশী। জামাল ভোলা জেলার শশিভূষণ থানার চরফকিরহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযুক্তকে পুলিশ আটক করে। তবে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। সড়কে ভাঙচুরের ঘটনাও ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ওই কিশোরীর ধর্ষণের ঘটনা জানাজানি হলে রোববার বিকেলে স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট